দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে দেওয়া এক বছরের কারাদণ্ড বহাল রেখেছে তেহরানের বিপ্লবী আদালত।
রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর পুরস্কারজয়ী এ নির্মাতার অনুপস্থিত অবস্থায় সাজা দেওয়া হয়েছিল।
পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানান, রোববার, ৭ জুন তেহরানে এক ব্রিফিংয়ে আদালত তার মক্কেলের আপিল খারিজ করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীন চলচ্চিত্র সাংবাদিক মনসুর জাহানিসহ একাধিক সূত্র।
তবে এই রায় চূড়ান্ত নয়। আইনজীবী জানান, আগামী বিশ দিনের মধ্যে তেহরান প্রাদেশিক আপিল আদালতে নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে। ফলে আপাতত পানাহিকে তাৎক্ষণিকভাবে কারাবন্দি হতে হচ্ছে না।
জাফর পানাহি চলতি বছরের মার্চের শেষে ইরানে ফেরেন। এর কিছুদিন আগেই তার সর্বশেষ চলচ্চিত্রটি একাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিল।
গত দুই দশক ধরে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই নির্মাতা। ২০১০ সালে তার ওপর চলচ্চিত্র নির্মাণ, গণমাধ্যমে কথা বলা এবং বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান।
২০২২ সালে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং প্রায় সাত মাস পর মুক্তি দেওয়া হয়।
পরে ২০২৩ সালে তার ওপর থাকা নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয় এবং তাকে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর তিনি নিজের নতুন চলচ্চিত্রের প্রচারে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নেন।
নতুন রায়কে ঘিরে আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই নির্মাতা।
কে